রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পুলিশের গাড়িতে ইটপাথর নিক্ষেপ, ২৫ কিমি ধাওয়া করে গরুসহ চোর আটক

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৬৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের কাছে একটি মিনি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতে চাইলে

মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মিনি ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও গাড়িসহ এক চোরকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গত বুধবার ভোররাতে ধাওয়া করার সময় ইট পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাংচুর করে চোরের চক্র। চোরদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
জানা গেছে, চোর চক্রের গাড়ি প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে তারাকান্দা থানার বিসকা রেলক্রসিং এর কাছে ট্রাক রেখে ৭/৮ জন  চোর পালানোর  জন্য দৌড়ঝাপ শুরু করে। এসময় শাহ আলম (৩০) নামের এক চোরকে আটক করে পুলিশ। শাহ আলম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ঝুমকাই ব্রাহ্মনখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইট-পাথর নিক্ষেপের ফলে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। একটির সামনের কাচঁ ও অপরটির লাইট ভেঙ্গে যায়। এঘটনায় পাথরের আঘাতে পুলিশের গাড়ির ড্রাইভার রিপন সরকার ও কনস্টেবল নাহিদ হাসান আহত হন।

পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের চারটি গরু ও ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগল উদ্ধার করে ট্রাকসহ ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল, একটি মিনিট্রাকসহ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন