বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় স্থানীয় এলাকাবাসী ও রায়হান রহমান মুন্নার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জিমি জাহান, সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রদল,সাদ্দাম হাসান বিপ্লব, ইমতিয়াজ আমিন, আহাদ ইসলাম,রাব্বি হাসান, রাজন আহমেদ, ফজলে রাব্বি।
মমিনুল ইসলাম হাদিস, মো. রমজান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা ও মোনাজাত
অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ প্রার্থনা করা হয়।

পুরো অনুষ্ঠানটি রায়হান রহমান মুন্নার সঞ্চালনায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুস্তাকিম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন