রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ময়মনসিংহে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট করে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট করে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‍্যাব-১৪ এর অভিযানে ভুয়া ভিসা এবং ভুয়া বিমান টিকেট প্রদান করে বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া মানব পাচারকারী প্রতারক শফিকুল (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (৩০ মে) সকালে নগরীর আকুয়া বাইপাস র‌্যাব-১৪ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব -১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গতকাল দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন টেকনোপাড়া থেকে শফিকুল ইসলাম নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।প্রতারক শফিকুল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুই ব্যক্তির নিকট থেকে সৌদি পাঠানোর কথা বলে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট প্রদান করে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে পাঠানো হয়নি। এব্যাপারে ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারককে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায় প্রতারক শফিক তাদের বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে দুজনের কাছ থেকে তাদের পাসপোর্টসহ মোট ১২ লক্ষ ১০ হাজার টাকা নেয়।পরে তাদেরকে বিদেশ যাওয়ার জন্য ভূয়া ভিসা এবং টিকেট দিয়ে এয়ারপোর্টে পাঠায় তারা সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে শফিকুল তাদেরকে যেই বিমান টিকেট ও ভিসা দিয়েছে তা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ যেতে ব্যর্থ হয়। এই ঘটনার পর তারা শফিকুলের নিকট টাকা ফেরত চাইলে শফিকুল তাদের হুমকি দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত দিবেনা বলে জানায়।

এমন পরিস্থিতে ভুক্তভোগী দুইজন মোঃ আব্দুল গণি ও মোঃ নাজমুল হক মিলে র‍্যাব-১৪ ময়মনসিংহ বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক শফিকুলকে গ্রেফকার করে  র‍্যাব-১৪।

এছাড়াও প্রতারক শফিকুলের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে মানবপাচারের অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন