বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮৮ বার পড়া হয়েছে
মো. শাজাহান সরকার ও মো. মোশারফ হোসেন (ডানে) ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (১৭) হত্যা মামলায় গ্রেফতার দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেফতার যুবলীগ নেতারা হলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন বাচ্চু।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারের পর ওই দুই যুবলীগ নেতাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। পরে বিচারক আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই দিন সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানায় হস্থান্তর করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে সোর্পদ করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বিগত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদের ছেলে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন