সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

‘যে হাতে পুলিশ-সাংবাদিক মারে, সে হাত ভেঙে দাও’_ হরতাল বিরোধী বিক্ষোভে আ.লীগ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ বারোটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিলটি হয়।

মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ‘অবৈধ হরতাল মানি না, মানবো না, আওয়ামীলীগের একশন ডাইরেক একশন, পুলিশ ভাইয়ের মৃত্যু, বৃথা যেতে দিবো না। যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙ্গে দাও, যে হাতে সাংবাদিক মারে সে হাত ভেঙ্গে দাও, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’- সহ নানা স্লোগান দেন।

মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক আবুল কালাম, জেলা যুব লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনসহ আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন