শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপণনের উদ্দেশ্যে পরিবহনের দায়ে মো. শরীফ নামে এক যুবককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (২৮ আগস্ট) সোমবার সকালে রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদ আসে উপজেলা প্রশাসনের কাছে। সেই প্রেক্ষিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়।

তবে ঘটনাস্থলে উত্তোলন করা বালু বিপণনের উদ্দেশ্যে পরিবহন করা এক যুবককে পাওয়া যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ দিনের জেল দেওয়া হয়।

এ ছাড়াও উত্তোলনকৃত বালু নিলাম কমিটির মাধ্যমে পরিমাপ করে, প্রকাশ্য নিলামে বিক্রয় করে, বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন