মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

দর্শক প্রিয় হচ্ছে মকিবুল হাসানের ‘ভালোবাসার মানে’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৯৫ বার পড়া হয়েছে

দর্শক প্রিয় হচ্ছে মকিবুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানে’। রিলিজের পর থেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে বেশ প্রশংসা কুড়িয়েছে গানটি। কেউ কেউ আবার নিজ টাইমলাইনে পোস্ট ধন্যবাদ জানাচ্ছেন গায়ক মকিবুল হাসানকে।

মকিবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ০৮ নং রাজিবপুর ইউনিয়নের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী।জনপ্রিয় ইউটিউব প্রযোজনা প্রতিষ্ঠান “শামীম অফিসিয়াল” ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে “ভালোবাসার মানে” শিরোনামে এই নতুন গান।গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মকিবুল হাসান।

ভালোবাসার মানে গানটি লিখেছেন এফ এইচ নাহিয়ান এবং গানটিতে কণ্ঠ ও সুর করেছেন মকিবুল হাসান নিজেই। গানটিতে মিউজিক দিয়েছেন বর্তমান সময়ের সাঁড়া জাগানো সংগীত পরিচালক জে এল নাঈম।গানটিতে ধারণ করা হয়েছে চমৎকার ভিডিও।

এ প্রসঙ্গে সংগীত পরিচালক জে এল নাঈম বলেন, মকিবুল হাসান আগামীর ভবিষ্যত।এই গানটি সে অনেক ভালো গেয়েছে। ইতিমধ্যে গানটি অনেকের মন জয় করেছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।

এ বিষয়ে কন্ঠ শিল্পী মকিবুল হাসান বলেন, গান আমার নেশা। ছোটবেলা থেকেই আমার অস্তিত্বে জড়িয়ে আছে সঙ্গীতাঙ্গন। কিন্তু বাবা হলেন পেশায় কৃষক।ছোটবেলা থেকেই বাবাকে কৃষি কাজে সাহায্য করি।কাজের ফাঁকে গুনগুন গান করতাম।আমার গান শুনে অনেকে বলতো খুব সুন্দর গান গাইতে পারো।পাশাপাশি গান লিখে নিজের ডাইরিতে রেখে দিতাম।লেখার মাঝে কিছু ভুল থাকার কারণে বন্ধুদের কাছ থেকে গানটা আমি লিখে নিতাম, তবুও হাল ছাড়ি নাই মনে একটা বিশ্বাস ছিল একদিন শিল্পী হব।হাতে এখন কিছু সুযোগ পেয়েছি এইজন্য গানে জগতে ফিরে আসা।

পরিশেষে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে।বর্তমান প্রজন্মের জন্য গান’টি গেয়েছি এবং ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি।সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই।আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন