সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ঈশ্বরগঞ্জ থানায় নতুন ওসির যোগদান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৯৬ বার পড়া হয়েছে
মুহাম্মদ মাজেদুর রহমান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ মাজেদুর রহমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি পিএসএম মোস্তছিনুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করার আগে তিনি জামালপুর জেলার ইসলামপুর থানায় কর্মরত ছিলেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত এ পালাবদল অনুষ্ঠানে নবাগত ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিদায়ী ওসি মোস্তাছিনূর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

জানা গেছে, মুহাম্মদ মাজেদুর রহমান ২০০১ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপি।

পেশাগত দায়িত্ব পালনে নবাগত ওসি মুহাম্মদ মাজেদুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন