সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ময়মনসিংহে আইনজীবীদের বিক্ষোভ

এস এম জোবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জামায়াত-বিএনপির নৈরাজ্য বিরোধী ও তফশিলকে স্বাগত জানিয়ে মিছিল ও শোভাযাত্রা করেছে আইনজীবীরা। বুধবার দুপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন খানের নেতৃত্বে জেলা পরিষদে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ আইনজীবী জেলা ত্রিশাল উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়নও চাইছেন। ১৫০ জন আইনজীবী নিয়ে বুধবার জামায়াত-বিএনপির নৈরাজ্য বিরোধী কর্মসূচি করেন তিনি। আইনজীবীদের নিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় ত্রিশালে।
অ্যাডভোকেট জালাল উদ্দিন খান বলেন, বিএনপি-জামায়াত অবরোধ ডেকে মাঠে নেই, ঘরে বন্দি। প্রতিদিনের মতো আওয়ামী লীগ মাঠে রয়েছে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদও স্বতস্ফূর্ত ভাবে নৈরাজ্য ও অবরোধের বিরোধী কর্মসূচি করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোথায় ক্লেশ হয়নি। আমরা চাই সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ গঠন হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত থাকবে। এই ধারা অব্যহত থাকলে দেশের প্রান্তিক মানুষ থেকে সর্ব্বোচ্চ পর্যায়ে উন্নতি হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আইনজীবীরা মাঠে আছে।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম, ময়মনসিংহ জজ আদালতের জিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, অ্যাডভোকেট হযরত আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেম মুসা, অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল বাকি, অ্যাডভোকেট আনোয়ার হোসেন নান্টু, অ্যাডভোকটে মোজক্কির, অ্যাডভোকেট সঞ্জিব কুমার সরকার, অ্যাডভোকেট কাজি আক্তার হোসেন, অ্যাডভোকেট মাহবুব, অ্যাডভোকেট ফাহমিদা খানম, অ্যাডভোকেট মাহমুদা মাহমুদা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন