বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ

১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৪৫ বার পড়া হয়েছে

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ডাকে কুড়িগ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলো ও গণ-সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ পুর্ব সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মাস্টার শামছুল হুদা মিঠু, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা নূর উদ্দিন কাসেমী। ১২ এপ্রিল ২০২৬ রোববার বিকেল পাঁচটায় কুড়িগ্রাম কলেজ মোর জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশে মিলিত হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে এই প্রথম বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় শীর্ষ নেতা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন