শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭২৩ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাধা গোবিন্দ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

খবরটি নিশ্চিত করে অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, তিনি অসুস্থতার কারণে গেল দুই সপ্তাহ যাবত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে।

বার্ধক্যের কারণে চঞ্চল চৌধুরীর বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে বাবাকে নিয়ে চঞ্চল লিখেছেন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন