সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আমি কম্বলের দরের কবি- আ শ মামুন

আ শ মামুন
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪৪ বার পড়া হয়েছে

আমি কম্বলের দরের কবি
শীতের শুরুতে কদর খুবই, গরমে আলু মৌলভী।
গত পরশু আদালত পাড়ায় ছিলাম
পেছন থেকে কেউ একজন বলে উঠলেন এই তুমি নাম তুলেছো?
আমি বললাম কোথায়?
তিনি বললেন ঐ যে কবিদের লিষ্টে।
আমি বললাম, আমি নেত্রকোণার লোক
ময়মনসিংহে আমার কদর কম,
এখানে লোকাল লোকের দাম বেশী আমরা ব’কলম।
গত কদিন আগেও আমার নিজ জেলা নেত্রকোণায় ঘটা করে কবিদের উৎসব হয়েছে।
বহু কবির নাম ওঠেছে পত্রিকার পাতায়
বহু কবি রয়ে গেছেন ওয়েটিং খাতায়
আমি কবি সাধারণ একখানা বই
এতে কি আর ওঠে নাম না না নিশ্চয়ই?
ভদ্রলোক কিছুটা আশ্বস্ত করে বললেন,
নাম খাণি লিষ্টে থাকুকনা তবে
আমি বলি ভাই, প্রয়োজন নাই
প্রশ্ন? আমি কবি হলাম কবে?
এই শহরে আছি বহুদিন, আর চেনা বহুজন
ত্রিশ বছরেও পদে নিতে খুঁজে, আছে কে স্বজন।
এড়াতে পদের হিস্যা খুঁজেন বাড়ি কই,
ও, ওর বাড়ি আটপাড়া কেমনে পদে লই।
বহু পদ ছেড়েছি আমি আর নাহি চাই
শেষে বললাম বুঝলেন, মল্লিক ভাই?
কবি হই আর নাই হই লোভ নাই পদে
তোমরাই পদ লও কবি পরিষদে।
যতীন সরকার, আনিসুর রহমান, আমীর আহমেদ স্যার
কোথা জন্ম তাঁদের, কোন জেলা কার?
আমি কোন নেতা নই সাধারণ লোক
দু’চার লাইন ছন্দ মিলাই এ আমার রোগ।
প্রয়োজন হলে নিও কাজে প্রস্তুত সদা
ভাগাভাগি করো না বলে জেলা আলাদা।
আমি কম্বলের দরের কবি, যার ছয় মাসে বছর
দরকারে আগামী শীতে লইও খবর?

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন