বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

ঈশ্বরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে গর্ব আর শোকের এই দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়াও স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ওই শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ অবদান ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও একুশে চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শণ, স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, বাদ জোহর উপজেলার সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সকল মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন