সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

আজান দেওয়ার সময় মসজিদে ঢলে পড়েন মুয়াজ্জিন, হাসপাতালে মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৮৮৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফজরের আজানের শেষ ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে মেঝেতে ঢলে পড়েন মতিউর রহমান (৫৩) নামে এক মুয়াজ্জিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহম্পতিবার (২৭ এপ্রিল) রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার (২৬ এপ্রিল) ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে ফজরের আজান দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।

নিহত মতিউর রহমান ওই এলাকার প্রয়াত আইন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মতিউর রহমানের ছোটভাই আব্দুল লতিফ। লতিফ জানান, ঘটনার দিন বুধবার ভোর রাতে ফজরের আজানের ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে মতিউর রহমান মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। এতে তাঁর মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় এক লোক এসে এ অবস্থা দেখলে দ্রুত তাঁর বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মতিউর রহমান মারা যান। এরপর আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে তার জানাজে শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতিউর রহমানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার (কমান্ডার)।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন