রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

অবরোধের সমর্থন ও নির্বাচন বাতিলের দাবিতে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭৪ বার পড়া হয়েছে

অবরোধের সমর্থন ও নির্বাচন বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্য বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন ব্রাক ব্যাংক এলাকায় এই বিক্ষোভ মিছিলটি করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আল-আমিন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সারোয়ার ভূঁইয়া পলাশ, তানিম আহমেদ সুইম এবং যুবদলনেতা আবু সাঈদ সৈকত, ঈশ্বরগঞ্জ পৌর শাখার সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের সভাপতি প্রার্থী রিপন আকন্দ, যুবদলনেতা রবি,জাহাঙ্গীর,শহর আলীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন