মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

তারুণ্যের দক্ষতা উন্নয়নে এ.আই এর ভূমিকা বিষয়ক সেমিনার

মাহমুদুন্নবী
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৩৫ বার পড়া হয়েছে
তারুণ্যের দক্ষতা উন্নয়নে এ.আই এর ভূমিকা বিষয়ক সেমিনার

তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ( এআই) ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) ময়মনসিংহ সদর উপজেলা হল রুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ময়মনসিংহ সদর এর আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা আইসিটি অফিসার জনাব হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব আরিফুর ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব বেলায়েত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাজহারুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তরুণ প্রজন্ম কে তথ্য প্রযুক্তি ব্যবহার ও বর্তমান বিশ্বের সাথে নিজেদের কে তাল মিলিয়ে চলার জন্য এআই এর বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিষয় কে বিশেষ গুরুত্ব দেন। তিনি আরো বলেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি প্রযুক্তি নির্ভর ও আধুনিক করতে এআই এর সাহায্য নেওয়া যেতে পারে। এ বিষয়ে তরুণ প্রজন্ম কে আরো বেশি চিন্তাশীল হওয়ার আহবান জানান তিনি।

সেমিনারে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে উপজেলা আইসিটি অফিসার এআই এর উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এর পর অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন এবং এই ধরনের সেমিনার বেশি করে আয়োজন করার জন্য কতৃপক্ষের নিটক অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন