সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সহায়তা

মোস্তাফিজুর রহমান , কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম, ৩১ মে ২০২৫, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র স্থাপন করা হয়।

পরীক্ষার দিন সকাল থেকেই তথ্য কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, মোবাইল ফোন ও ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিরাপদে সংরক্ষণ, কলম, পানি ও চকলেট বিতরণের মাধ্যমে পরীক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি ও পরীক্ষার প্রস্তুতিকে ফলপ্রসূ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অতীতেও পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশের ন্যায় কুড়িগ্রাম সরকারি কলেজ নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন