রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জামায়াত কল্যান রাষ্ট্র কায়েম করতে চায় : মাওলানা কামরুল আহসান এমরুল 

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৭৪ বার পড়া হয়েছে

জামায়াত কল্যান রাষ্ট্র কায়েম করতে চায় : মাওলানা কামরুল আহসান এমরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর ও সদর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,জামায়াত কল্যান রাষ্ট্র কায়েম করতে চায়।জামায়াত চায় সমাজে সবাই সমান অধিকার পাক, ধনী গরীবের বৈষম্য দূর হোক।

শুক্রবার (২৭ জুন) রাতে হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,আপনারা বিগত ৫৩ বছর অনেক দল দেখেছেন, অনেক সরকার দেখেছেন। এবার মানুষ চায় জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পাক। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে সকল দল নিজেদের সুবিধা মত ব্যবহার করেছে, ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। বিনিময়ে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা পেয়েছে শুধু অবহেলা, তাদের জমি দাখল করে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান করেছে রাজনীতিবিদরা। এখন সবাই সব বুঝে, তাই কাউকে আর ধোঁকা দেয়া যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখা ময়মনসিংহ মহানগরীর সভাপতি  উত্তম ভট্টাচার্য বলেন, ১৭ বছর আওয়ামিলীগ শুধু আমাদের ব্যবহার করেছে। তাদের মুখে এক কথা বলেছে আর কাজে করেছে আরেকটা। তিনি আরও বলেন, আমার নিজের দোকান আওয়ামিলীগ নেতারা দখল করে নিয়েছে। আমরা সব দেখেছি, এবার আমরা জামায়াত কে দেখতে চাই।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মাহবুবুল হাসান শামিম, সহকারী সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন সুজন, যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল বারী, গাঙ্গীনারপাড় সাংগঠনিক থানার আমীর এমদাদুল হক, সেক্রেটারি নুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন