মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন

ইজিবাইকের সিটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৮৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় ইজিবাইকের সিটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব-১৪।

আটকৃতরা হলেন, সদর উপজেলার চর বড়বিলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মফিদুল ইসলাম (৪০) ও নগরীর দিঘারকান্দা এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাহবুব (৩২)।

শনিবার (১৯ অক্টোরব) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪’র সদর দপ্তর খেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ মো. নাজমুল ইসলাম, বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তারাকান্দার দিক থেকে ইজিবাইকে করে বিপুল পরিমান ফেন্সিডিল ময়মনসিংহ সদরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কের তারাকান্দা এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইক ও দুই কারবারিকে আটক করা হয়। পরে ইজিবাইক তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ মো. নাজমুল ইসলাম

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন