শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫

‎কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

১৯ সেপ্টেম্বর-২০২৬,‎ কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এর নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি এবং রাত্রিকালীন অভিযান পার্টি এ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের জনৈক মোঃ নূর মোহাম্মদের বসতবাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রৌমারীর ইজলামারী এলাকার কুখ্যাত ভূমি দস্যু ও জুয়ারু আইয়ুব আলী (৫০) পিতা মৃত হাসেন আলী, পশ্চিম ইজলামারি রৌমারী, চৎলাকান্দা এলাকার মোঃ ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মোঃ একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মোঃ নুরুল আমিন (৫৬), ‎মির্জাপাড়া এলাকার মোঃ ছহিবর রহমান (৪০), ‎রাজারহাট তালুক কানুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), রৌমারী চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মোঃ কামাল হোসেন (৩৮), জামালপুর দেওয়ানগঞ্জ এলাকার মোঃ আঃ মান্নান (৩৮), রৌমারী চান্দারচর এলাকার আঃ গফুর (৪২), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মোঃ শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মোঃ রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মোঃ অফিল উদ্দিন (৪৪)।

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারীতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতারকৃত ১৪ জনের হেফাজত থেকে ১,৫৬,২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই এলাকার মাদক কারবারি সায়েদ(৫০) এর দেহ তল্লাশি করে তার কাছে তিনটি প্যাকেটে মোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধাট সহ হাতেনাতে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন