মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন

ঈশ্বরগঞ্জে অবরোধের বিরুদ্ধে সাবেক এমপি ছাত্তারের পক্ষে বিক্ষোভ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০৩৯ বার পড়া হয়েছে

তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহ(৮) ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) বেলা এই কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’,’ঈশ্বরগঞ্জের মাটি, ছাত্তার ভাইয়ের ঘাঁটি, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’,ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন