শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে মাটি খনন করায় ৭৫ হাজার টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে একতা ব্রিকসের মালিক কাইয়ূম আজাদ খালেক নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৯ জানুয়ারি) রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল এলাকায় ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক ঘেঁষে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক কাইয়ূম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাইয়ূমকে জরিমানা করেন এসিল্যান্ড।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, ‘ ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ভাটা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন