শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল

কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

কিশোগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শরীফ (৪৫) ও মো. মনির হোসেন (২৫) নামে দুইজনকে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা চান্দপুর ইউনিয়ন মন্ডলভোগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীফ মিয়া চান্দপুর ইউনিয়ন পূর্ব মন্ডলভোগ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, মো. মনির হোসেন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, বাট্রা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, এস.আই ফখরুল ইসলাম, এ.এস.আই মাসুদ রানাসহ পুলিশের ৭ সদস্য একটি টিম মন্ডলভোগ গ্রামের ধর্ষণ মামলার
ওয়ারেন্টভুক্ত আসামী শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শরিফ মিয়া ও মনির হোসেন কে আটক করা হয়। মনির হোসেনের বডি তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বাট্টা হাওর তদন্ত কেন্দের একটি নিয়মিত মাদক ও অস্ত্র উদ্ধারের টহলটিম ধর্ষণ মামলার ওয়েন্টভুাক্ত আসামী শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। আসামীদের রবিবার সন্ধায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন