শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

কটিয়াদীতে লিচু খাওয়ায় শিশুর মৃত্যু

কিশোগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

কটিয়াদীতে লিচু খাওয়ায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মো. বায়জিদ মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে।
মৃত শিশু বায়জিদ উত্তর জালালপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, দুপুরে হঠাৎ করে বৃষ্টি নেমে এলে উঠান থেকে ধান আনতে যায় বায়জিদের মা । এ সময় বায়জিদ কাঁন্না করতে শুরু করলে মা ছেলেকে লিচু খেতে দিয়ে কান্না থামিয়ে উঠান থেকে ধান ঘরে নিয়ে আসেন। ধান ঘরে এনে ছেলের কাছে গিয়ে দেখে বায়জিদের গলায় লিচুর বিচি আটকে মুখ কালো হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মৃত্যু হওয়ায় বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম জানান, বায়জিদ মিয়া নামে এক শিশুর গলায় লিচুর বিচি আটকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
ছবি: শিশু বায়জিদ

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন