মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারি আটক বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির কুড়িগ্রামের ভূরুংগামারী ও চিলমারীতে ভারতীয় চোরাকারবারি আটক-২ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কোচ দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৮ কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২

কটিয়াদী জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭৫ বার পড়া হয়েছে
কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) উপজেলা জামায়াতের অফিসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি সাইদুল হক, পৌর জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন রণি কাউসারী, বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম দুলাল, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনিসুজ্জামান, হাবিবুল হক মাস্টার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন