বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ২০২৬ এ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ প্লাস সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে পাঁচশতাধিক মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে বুধবার স্থানীয় টাউনহলে অনুষ্ঠিত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলার বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মনমুগ্ধকর আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুড়িগ্রামের টাউন হলে অনুষ্ঠিত প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক কুড়িগ্রামের কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিবির কারো কখনো ক্ষতি করে না। শিবির সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে তাই শিবির এতো ভোট পেয়েছে। ইসলামী ছাত্র শিবির কাউকেই কখনো শিবির করতে জোর জুলুম করিনা। শিক্ষার্থীদের কল্যাণে সবসময়েই শিবির কাজ করে যাচ্ছে। মাদক থেকে দুরে থাকতে আহব্বান জানান। বদ রিলেশন থেকে দুরে থাকতে হবে এবং সোসাল মিডিয়া থেকে দুরে থাকার আহব্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে আমাদের ভালোবাসায়। বিগত দিনে যখন কথা বলার সুযোগ ছিল না তখনো আমারা মেধাবী কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে সংবর্ধনা দিয়েছি। আজকের সংবর্ধনা আমাদের নতুন কিছু নয়।

“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা ২০২৬ এ মেধা ও বুদ্ধিবৃত্তিক মনোমুগ্ধকর অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক কুড়িগ্রামের কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ’র পিতা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চিকিৎসক মো: আমিনুর রহমান।

জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন কৃতি শিক্ষার্থীদেরক করতালি দিয়ে বরন করে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সকল প্রতিষ্ঠিানের শিক্ষকদেরকে যাদের প্রচেষ্টায় মেধাবীদেরকে ভালো রেজাল্ট করার সুযোগ পেয়েছে। তিনি আরও স্বরন করেন শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও হাদীসহ আরও অনেককে।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রামের কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ’র জন্ম স্থান ভুরুঙ্গামারী থেকে আসা একরামুল হক। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সায়েল আল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন