মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

যেকোনো সীমান্ত অপরাধ দমনে, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে গত ০৭ দিনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় নিজেদের সর্বোচ্চ পেশাদারিত্ব, বীরত্ব ও নিষ্ঠার অনন্য নজির স্থাপন করে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অত্যন্ত সুচারুভাবে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ০২জন আসামীসহ আনুমানিক সাতাত্তর লক্ষ ঊনআশি হাজার একশত বিরানব্বই টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন- লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন