রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৫৮ বার পড়া হয়েছে

১৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগিদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মোঃ নুর হোসেন, মোঃ রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মোঃ মারুফ মিয়া (৪০)।

১৪ অক্টোবর রাতে ১ জন এবং ১৫ অক্টোবর ২০২৫ তারিখ সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে আরো ৪ জনসহ মোট ৫ জন দালালকে গ্রেফতার করা হয়।

জানা যায়, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনকে জিম্মি করে কখনো বাড়তি সেবার কথা কখনো সুচিকিৎসার কথা বলে দীর্ঘদিন থেকে চাঁদাবাজির সাথে জড়িত দালাল চক্রের মূল হোতা হাসপাতাল পাড়া, হাটিরপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র মোঃ মাসুদ রানা বাবু ওরফে মার্ডার বাবু (৪০) এবং তার ভাই মারুফ (৩২) দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছে বলে জানিয়েছেন, হাসপাতাল পাড়া এলাকার অনেকে। এরইমধ্যে ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় যুব শক্তির নেতা মোঃ জাহিদ হাসান তার তাওয়াইকে হাসপাতালে ভর্তি করার সময়ে ভর্তি বাবদ সাতশত টাকা দাবী করে এজাহারে বর্ণিত ২ নং আসামী মারুফ। কেন টাকা দিতে হবে জানতে চাইলে শুরু হয় তর্ক বির্তক। একপর্যায়ে সন্ত্রাসী চাঁদাবাজ মারুফ জাহিদ হাসানকে অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ি উপর্যুপরি আঘাত করতে থাকে বলে জানিয়েছেন ভুক্তভোগী জাহিদ হাসান ও মামলার বাদী মোঃ তরিকুজ্জামান তমাল এবং অপরাপর উপস্থিত সাক্ষীগণ। এরপরে

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের এই অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন