রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

নির্দিষ্ট রুটে গণমিছিল করতে পারবে বিএনপি: ডিএমপি কমিশনার

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৮৮ বার পড়া হয়েছে

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে গেলে এ অনুমতি দেওয়া হয়। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি। একইসঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার শর্তও পুলিশের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। আগামী ৩০ ডিসেম্বর তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিবেচনায় নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’

গণমিছিলকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন