মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে জামায়াত – মাওলানা বদরুজ্জামান গৌরীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজ সেবার সেমিনার অনুষ্ঠিত আমরা নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো-মাওলানা এমরুল গৌরীপুর প্রবেশদ্বারের প্রধান সড়কের দেড় কিলোমিটার ভাঙা অংশ সংস্কার ধানের শীষের মনোনয়নপত্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ গৌরীপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার কর্মী সম্মেলন

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার কর্মী সম্মেলন শুক্রবার (২০) সেপ্টেম্বর) নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

ময়মনসিংহ মহানগর দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামের ব্যবস্থাপনায় ও সেক্রেটারি ফাউজান আব্দুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য শরিফুল ইসলাম খালিদ।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শিবির কর্মীদেরকে আগামী দিনে সামাজিক বাংলাদেশ গড়তে কাজ করে যেতে হবে। সেজন্য প্রত্যেক শিবির কর্মীকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। আর এজন্য শিবিরের প্রত্যেকজন কর্মীকে নৈতিকতা সম্পূর্ণ গুণে গুণান্বিত হতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিবির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সাথে প্রত্যেকজন শিবির কর্মীকে আদর্শ মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইসলামিক স্কলার হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য শিবির কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ শিবির কর্মীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন