শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা

বাগেরহাট জেলা যুবলীগের নেতৃত্বে নাসির-জেমস

বাগেরহাট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫১০ বার পড়া হয়েছে

সরদার নাসির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৫ জানুয়ারি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আওয়ামী যুবলীগের বাগেরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরদার নাসির উদ্দীনকে সভাপতি এবং মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি মো. ফারুক তালুকদার, লিটন কুমার সরকার ও মো. শাহনেওয়াজ মোল্যা দোলনকে যুগ্ম-সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন