শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

বিএনপির রোডমার্চে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৬৬ বার পড়া হয়েছে

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত রবিবার রাতে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৬ জনকে এজাহার ভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করে মামলাটি করেন তিনি।

এর আগে রবিবার আনুমানিক বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে তৎক্ষনাৎ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন বলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আমরা কয়েকজন চা পান করছিলাম। এমন সময় একটি পিকআপ ভ্যানে যাওয়া বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভাষায় গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ জানালে আমাদের ওপর পাথর ও ককটেল নিক্ষেপ করে। এতে আমরা পিছু হটলে শতাধিক গাড়ি থেকে একসঙ্গে লোকজন নেমে হামলা চালিয়ে আমাদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়।

এপ্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির বর্তমান সদস্য আমিনুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, রোড মার্চের গাড়ি বহর সমাবেশ স্থলে আসার পথে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় আমি সমাবেশ স্থলের মাঠে অবস্থান করছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চলমান রোড মার্চ কর্মসূচিকে প্রতিহত করতেই তারা পূর্বপরিকল্পিত এই হামলা করার পরে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্তের কাজ অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন