সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন

মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী আব্দুস ছাত্তার

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৯০ বার পড়া হয়েছে
মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী আব্দুস ছাত্তার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি হয়ে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ গড়ার’ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের কাছে এ মনোনয়ন জমা দেন।

এ ব্যাপারে আব্দুস ছাত্তার বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জননেত্রীর স্মার্ট বাংলাদেশের সারথি হয়ে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ গড়ার শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নৌকার মনোনয়ন দাখিল করেছি। সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিতে চাই।নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সহদপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনেরনেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন