রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

‘মুজিব’ দেখতে দলবল নিয়ে সিনেমা হলে সাবেক এমপি ছাত্তার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১২১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে দলবল নিয়ে হঠাৎ ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার। এসময় দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও দেখতে আসছেন সিনেমাটি।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তারের সাথে সিনেমাটি দেখতে উপস্থিত হন তার সহধর্মিণী রোকেয়া ছাত্তারও।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,দপ্তর সম্পাদক আবুল কালাম, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, জেলা যুব লীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এই শো-তে তাদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সিনেমা দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুছ ছাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গেছেন।তিনি এনে দিয়েছেন লাল সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন নতুন প্রজন্মকে অসত্য, অর্ধসত্যকে প্রত্যাখ্যান করতে ও বঞ্চনা-অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্দীপনা যোগায়। তাই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তরুণ প্রজন্মকে এ সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন