রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

ময়মনসিংহে কম্বল চাপায় শ্বাসরোদ্ধ হয়ে দুই মাসের শিশুর মৃত্যু

এস এম জোবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় কম্বলের চাপে শ্বাসরোধ হয়ে দুই মাস বয়সী হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাসান ওই এলাকার হৃদয় হাসান হীরা ও রুমা আক্তার দম্পতি সন্তান ছিলেন। নিহত হাসানের হোসাইন নামে জমজ ভাই রয়েছে।
নিহত শিশুর চাচা নাঈম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদয় হাসান হীরা ঢাকায় গার্মেন্টেসে চাকরী করতেন। চাকরী করার সুবাদে স্বপরিবারে ঢাকাতেই বসবাস করতেন। দুই মাস আগে ঢাকায় অস্ত্রপ্রচারের মাধ্যমে রুমা আক্তার জমজ ছেলে শিশুর জন্ম দেন। গত রোববার তারা ঢাকা থেকে নিজের গ্রামের বাড়ি বানিহালায় আসেন।

তিনি আরও বলেন, ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে শিশুর মা জমজ দুই শিশুকে ঘুমাতে দেখেন। পরে তিনি শিশুদের উপরে কম্বল দিয়ে ধান মাড়াই কাজে সহযোগিতা করেছিলেন। কাজ শেষ শিশুদের কাছে গিয়ে দেখেন দুজন শিশুর মধ্যে ছোট শিশু হোসেন খেলা করছেন আর বড় শিশু হাসানের নাক-মুখে চাপা লেগে পরে আছেন। তবে, কোন সাড়া-শব্দ করছিল না। হাসানের কোন সাড়া-শব্দ না পেয়ে কান্নাকাটি করতে থাকলে বাড়ির সকলের দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি শিশুটি নিস্তব্ধ হয়ে পরে আছে। তখন বুঝতে পারি শিশুটি মারা গেছে। পরে দুপুরের দিকে শিশুটিকে দাফন করা হয়।

পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, শিশু কম্বল চাপায় মারা গেছে। তাই, জানানোর প্রয়োজন আছে বলে মনে করিনি, জানানোও হয়নি।

এবিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিষয়টি থানায় কেউ জানায়নি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন