সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী রশিটান খেলায় বিজয় দিবস উদযাপন

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটান খেলার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলার জাটিয়া ইউনিয়নের শিবপুর ধ্রুবতাঁরা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে শিবপুর মধ্যপাড়ায় এই খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) শনিবার দুপুরে খেলার উদ্বোধন করেন জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু। খেলায় আটটি দল অংশগ্রহণ করে। একই দিনে আট দলের তিন রাউন্ডের খেলা শেষে গোধূলি লগ্নে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনাল অনুষ্ঠিত হয়েছে সুটিয়া টাইগার ও দুবাই ক্লাবের মধ্যে। এতে সুটিয়া টাইগারের পক্ষ হয়ে খেলেন প্লাটিনাম জিম সেন্টারের স্বত্বাধিকারী সফিউল্লাহ সুমন,সদস্য এসবি সুমন, শাহরুখ, আকিব চৌধুরী প্রমুখ। খেলায় দুবাই ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুটিয়া টাইগার ক্লাব। গ্রামীণ ঐতিহ্যবাহী এই রশিটান খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন আশেপাশের হাজারো দর্শনার্থী।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল সুটিয়া টাইগারের সফিউল্লাহ্ সুমনের হাতে পুরস্কার হিসেবে এলইডি এবং
দুবাই ক্লাবকে স্মার্ট মোবাইল তুলে দেন প্রধান অতিথি
ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু। এসময় উপস্থিত ছিলেন , শিবপুর ধ্রুবতাঁরা যুব উন্নয়নের সিনিয়র সহসভাপতি মো. এনামুল হাসান তৌফিক। খেলা পরিচালনা করেন- মো. সুলাইমান উদ্দিন।

মো. সুলাইমান উদ্দিন বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই আয়োজন।

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু
বলেন, ‘ বিজয় দিবস উপলক্ষে রশিটান খেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশিটান খেলাকে পরিচিত করতে আরো বেশি করে এই খেলার আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে জনপ্রিয় এই খেলাটিকে ধরে রাখতে সবাইকে উদ্যোগ নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন