বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

ঈশ্বরগঞ্জে গবাদিপশু খামারিদের মতবিনিময়, নোমান এন্টারপ্রাইজের উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদিপশু খামারিদের সাথে মতবিনিময় সভা ও নোমান এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে গোখাদ্যের দোকান নোমান এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয় গো-খামারীদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম।

মতবিনিময় সভায় নোমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডা. পল্লব বৈশ্য ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার।

মতবিনিময়কালে প্রাণিসম্পদ কর্মকর্তা খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সঠিকভাবে গবাদিপশু লালন-পালনের পরামর্শ দেন। সেইসাথে গবাদিপশুর সঠিক চিকিৎসা বিষয়েও দিকনির্দেশনা দেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন