শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৪৪ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পাঁচপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্কুল ছুটির পর বই খাতা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া বাস কেড়ে নিল শিশু ছাত্র আরাব মিয়ার (৬) প্রাণ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আরাব মিয়া স্থানীয় পাঁচপাড়া মহল্লার পুলিশ সদস্য মো.আল-আমীনের ছেলে। সে স্থানীয় আমিন ইসলামিক স্কুলে শিশু শ্রেনিতে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) স্কুল থেকে পরীক্ষা শেষে অন্যদের সঙ্গে সেও সড়ক পাড় হয়ে বাড়িতে যেতে চাইছিল। এ সময় অন্য সহপাঠিরা সড়ক পাড় হতে পারলেও তাকে বিপরীত দিক থেকে আসা তাড়াইল থেকে ঢাকাগামী রুহান পরিবহন পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলেও বাসটিকে আটকাতে পারেনি।

এ অবস্থায় বিক্ষুব্ধ লোকজন উভয় দিক থেকে আসা সকল ধরনের যানবাহন আটকে দেয়। পরে হাইওয়ে ও নান্দাইল থানার পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করায় দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন