বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নান্দাইলে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৮৫ নেতা-কর্মীর নামে মামলা

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৮১৭ বার পড়া হয়েছে

বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ৮৫ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে পুলিশ। গতকাল বুধবার নান্দাইল মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল্ল্যাহ্ মির্জা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার ঝালুয়া ব্রিজের পাশে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। সেই সঙ্গে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। পুলিশের উপস্থিত টের পেয়ে রাস্তা থেকে সরে যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এ সময় ধাওয়া দিয়ে বিএনপির কর্মী মো. আব্দুল মনসুর (৪৫) ও পাভেল মাহমুদকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুটি পোড়া টায়ার, ১০টি ছোট ইটের টুকরো, সাতটি গাড়ির ভাঙা কাচের টুকরো ও তিনটি কাঠের টুকরো জব্দ করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞানামা আরও ৩০-৩৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

বিএনপির কেন্দ্রীয় বৈদেশিক-সম্পর্কিত কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী মুঠো ফোনে কথা বললে ,তিনি বলেন নান্দাইলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। তবুও মিথ্যা গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন