বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী আব্দুস ছাত্তার

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১০৮ বার পড়া হয়েছে
মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী আব্দুস ছাত্তার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি হয়ে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ গড়ার’ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের কাছে এ মনোনয়ন জমা দেন।

এ ব্যাপারে আব্দুস ছাত্তার বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জননেত্রীর স্মার্ট বাংলাদেশের সারথি হয়ে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ গড়ার শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নৌকার মনোনয়ন দাখিল করেছি। সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিতে চাই।নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সহদপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনেরনেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন