মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে মাটি খনন করায় ৭৫ হাজার টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে একতা ব্রিকসের মালিক কাইয়ূম আজাদ খালেক নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৯ জানুয়ারি) রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল এলাকায় ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক ঘেঁষে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক কাইয়ূম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাইয়ূমকে জরিমানা করেন এসিল্যান্ড।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, ‘ ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ভাটা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন