মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮৭২ বার পড়া হয়েছে

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩অক্টোবর) বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, শিহাব উদ্দিন আহমেদ, আনোয়ারুল হাসান খান সেলিম, আবু হানিফা হানিফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী।
আনসার ও ভিডিপি অফিসার সুশান্ত মোদক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আগত অতিথি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও জনপ্রতিনিধিরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন