বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

তারাকান্দায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় ৪ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।বিল্লাল হোসেন উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আঃ মালেকের ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ২ টায় উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের বাবা জানান,০২জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমার মেয়েকে পাশের বাড়ির আঃ মালেকের ছেলে বিল্লাল হোসেন (১৯), তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় কান্নাকাটি করলে তাঁর মা শুনতে পেয়ে দ্রুত অভিযুক্তের ঘর থেকে উদ্ধার করে আমার মেয়েকে নিজ ঘরে নিয়ে আসে।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় আামার মেয়েকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) টিপু সুলতান বলেন,শিশুটিকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়েছে।ভিকটিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।থানায় মামলা হয়েছে।আইনী প্রক্রিয়া চলমান।

খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাকান্দা উপজেলা আমীর মাওলানা আব্দুল হান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুটিকে দেখতে যান এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন