মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে ঝুলছিল প্রতিবন্ধীর লাশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে ঝুলছিল প্রতিবন্ধীর লাশ। গত সোমবার আনুমানিক রাত তিনটার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী একই গ্রামের আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম(৫১)। পরে (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির।

নিহতের স্ত্রী বেদেনা(৪৫) বলেন, রাতের খাবার খেয়ে আমি স্বামী-সন্তানকে নিয়ে একসাথে ঘুমাতে যাই। পরে রাতে ছোট ছেলে জীবনকে প্রস্রাব করাতে ওঠে দেখি বিছানায় ছেলের বাবা নেই। ঘরে না পেয়ে দরজা খোলে বারান্দায় গিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিয়েছেন।

২নং ওয়ার্ড মেম্বার হযরত আলী বলেন, তিনি হার্টের ব্যাধি,আলচার ও কোমর ব্যাথাসহ মানসিক নানা রোগে ভুগছিলেন। হয়তো একারণেই আত্মহত্যার পথ বেচে নিয়েছেন তিনি।

ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ছিলেন শারিরীক প্রতিবন্ধী। তিনি লাঠিতে ভর করে হাঁটতেন। নিহতের পরিবারের ধারণা রোগের যন্ত্রণা সইতে না পেরে গভীর রাতে সকলের অগোচরে নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন