বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষক আ. মান্নান হত্যা মামলায় এক নারী তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়।

রবিবার (৭ জুলাই) বিকালে পিপি শেখ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে গত বুধবার গত বুধবার ৩ জুলাই বিকালে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। তবে, ওই দিন রায়ের অর্ডার কপি প্রকাশিত হয়নি।

এঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে খালাস প্রদান করে বিচারক। বিচারাধীন অবস্থায় দুই অভিযুক্ত মারা গেছেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মনোয়ারা খাতুন, হযরত আলী ও ইউসুফ আলী। দন্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।

মামলার নথির বরাত দিয়ে তিনি তিনি বলেন, ধোবাউড়া উপজেলার সোহাগী পাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধে ২০০৯ সালের ৩ জুন আ. মান্নান তার নিজ জমিতে কাজ করার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। এ ঘটনায় আহত অবস্থায় আ. মান্নান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এঘটনায় পর দিন নিহতের স্বজন মাওলানা মো. আ. হাই ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন