বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ময়মনসিংহে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ জুলাই) বেলা ৩ টায় উপজেলার টাঙ্গাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত পারুল আক্তার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ কাম প্রহরী মো. জাকির হোসেনের স্ত্রী।

টাঙ্গাবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গৃহবধু পারুল আক্তার দুপুরে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় নিতে আনতে যায়। এসময় গাদা থেকে খড় টানার সময় হাতে সাপে কাটে। এতে গৃহবধু পারুল আক্তার সাপে কাটছে বলে চিৎকার দিলে স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারুল আক্তার মারা যায়।

মোফাজ্জল হোসেন সাগর বলেন, কি সাপ কামড় দিয়েছে, তা নিশ্চিত করে আমি বলতে পারছি না। তবে, স্থানীয়রা বলাবলি করছে গোখড়া সাপ তাকে কামড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন