বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আমি জনতার চেয়ারম্যান,জনগণের খাদেম হয়েই কাজ করব: প্রদীপ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৩৭ বার পড়া হয়েছে

‘আমি জনতার চেয়ারম্যান, আগামী ৫ বছর জনগণের খাদেম হয়ে কাজ করব। মানুষের দোরগোড়ায় তাদের সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। গত (২৬ জুন) বুধবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ শপথ গ্রহণ শেষে পৌর স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসায় এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রদীপ বলেন,‘ সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে আনারস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। এখন আমার একটাই কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং তাদের ভাগ্য পরিবর্তন করা।’

তিনি আরও বলেন, ‘ আমার এই বিজয় ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের বিজয়।আমি আমৃত্যু উপজেলাবাসীর কাছে ঋণী। ঈশ্বরগঞ্জকে আধুনিক, স্মার্ট, মাদক ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলে শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।
শপথ গ্রহণ শেষে অসংখ্য মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জে আসেন প্রদীপ। ঈশ্বরগঞ্জ পৌর শহরে ঢুকতেই নেতাকর্মীদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এর আগে বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন বদরুল আলম প্রদীপ । এসময় তাঁকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন