সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ঈশ্বরগঞ্জকে আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান রাসেল

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালিউল্লাহ রাসেল। (২৬ জুন) বুধবার শপথ গ্রহণ শেষে স্থানীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন রাসেল।

রাসেল বলেন, ‘ আমার এই বিজয় ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের বিজয়। ঈশ্বরগঞ্জের মানুষ আমার উপর আস্থা রেখে তাঁদের যে অকুণ্ঠ ভালোবাসা
দেখিয়েছেন; আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসার মান রাখবো’।
তিনি আরও বলেন- ‘জনপ্রতিনিধি হিসেবে নয়, উপজেলাবাসীর সেবক হিসেবে নিজেকে সবার খেদমতে উৎসর্গ করে দিব’। পরিশেষে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গড়তে সর্বস্তরের মানুষের
ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন রাসেল।

এদিকে শপথ গ্রহণ শেষে সাড়ে ৪০০ থেকে ৫০০ মোটরসাইকেল ও অর্ধশত গাড়ি বহর নিয়ে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে বেলা ৬ টায় ঈশ্বরগঞ্জ সদরে এসে পৌঁছান ভাইস চেয়ারম্যান রাসেল। গাড়ি থেকে নেমেই পৌর স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ওয়ালিউল্লাহ রাসেল। এরপর স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাসেল।

ঈশ্বরগঞ্জ পৌর স্মৃতিসৌধের সামনে স্থানীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক নাঈমুর রহমান হিমেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতা-কর্মীরা রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন শেখ ওয়ালিউল্লাহ রাসেল।
এসময় তাঁকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন