সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে পিজি সদস্যদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যেদর মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ (২৫ জুন) রবিবার বেলা দশটার দিকে পৌর এলাকার দত্তপাড়া গ্রামে নতুন বাসস্ট্যান্ডে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২১০ জন পিজি সদস্যদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয় । একজন সদস্য মোট ৩৯ কেজি করে গো-খাদ্য পেয়েছে বলে জানা গেছে। সাতটি পিজিতে বিতরণকৃত গবাদিপশুর খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ডেইরি ফিড(গাভীর খাদ্য) ২৫ কেজি,বাছুরের খাদ্য ১০ কেজি, ডিসিবি ও ভিটামিন মিনারেল ফিমিক্স ৪ কেজি। এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন কোরবানি হাটে প্রতিদিন সেবা প্রদান করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, ডেইরি এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুল মাওয়া,এলএসপি ইয়াছিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী পিজি সদস্যবৃন্দ।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, দেশে দুধের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সমন্বিত এসব উদ্যোগের কারণে স্বল্প সময়ের মধ্যেই আমরা মাংস ও ডিমের পাশাপাশি দুধেও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন