মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও পৌর মেয়র

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯০২ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা। গতকাল রোববার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। একই সময়ে পৌর এলাকার ১১ টি পূজামণ্ডপ পরিদর্শন করে সেখানে আর্থিক অনুদান প্রধান করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পূজা উদযাপন কমিটির উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন- ‘ উৎসবমুখর পরিবেশে প্রতিটা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে। আমরা চাই পূজাকেন্দ্রিক যেই ক’দিন উৎসব চলে, নিজেদের মধ্যে যেন পারস্পারিক সৌহার্দ্য বজায় থাকে। কেননা, অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। তাছাড়া আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবুও কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে’।

উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৩ টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা তৎপর রাখতে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন